Saturday, October 21, 2017

#আকাশলীনা, আজ বৃষ্টি


মেঘেদের গল্পেরা আঙুরের থোকার মতো ঝুল ঝড়ের প্রস্থে
কোন শেয়াল উপাখ্যান কার্যকর হচ্ছে না আপাতত

মাংসের ভেতর তুমুল হয়ে উঠছে ওমের প্রয়োজনীয়তা
হাহাকার লিখে বুকে আঁচল ফেলে রেখেছে আকাশলীনা

বিছানার চার পা ফাঁক গলে মিশে যেতে চাইছে আদিম মাটিতে
দুহাত স্বপ্ন হাতছাড়া হয়ে কবে যে ঢুকে গেছে তার আটোসাটো জিন্সে

সমূহ শরীর জুড়ে তার কাতুকুতু অস্বস্তি
কিংবা অভ্যন্তর ছিঁড়ে বেরিয়ে আসা নিকোটিনের প্রবল হাওয়া
নাভির কাছাকাছি বিশ্লেষণে হারিয়ে যাচ্ছে হঠাৎ...

No comments:

Post a Comment